দুধ–ভাত খাচ্ছেন?

দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসেন অনেকেই। সময় বাঁচিয়ে সহজেই তৈরি করা যায়। এছাড়া মজাদার খাদ্যের পাশাপাশি দুধ দিয়ে ভাত খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। 

দুধ–ভাত খেলে মিলবে আরও অনেক উপকার। চলুন জেনে নেই-

১. পুষ্টি

ভাত ও দুধের মিশ্রণ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটসমৃদ্ধ একটি সুষম খাবার সরবরাহ করে। ভাতের কার্বোহাইড্রেট শক্তির ভালো উৎস। অন্যদিকে দুধ থেকে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায়।

২. শক্তি বৃদ্ধি

এই মিশ্রণ দ্রুত শক্তি উৎপাদন করে, যেমন সাহ্‌রিতে দুধ–ভাত খেলে ভাতের কার্বোহাইড্রেট ও দুধের প্রোটিন সারা দিন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

৩. হজমের সুবিধা

ভাত সহজে হজম হয়। দুধে যাদের কোনো সমস্যা নেই, তাদের জন্য দুধমাখা ভাত আরামদায়ক খাবার।

৪. তৃপ্তি

এই মিশ্রণ পেট ভরতে সাহায্য করে। অল্পতেই ক্ষুধা নিবারণ হয়। অতিরিক্ত খাওয়ার আশঙ্কা কম থাকে।

তবে দুধ–ভাতে কিছু ক্ষতিকর দিক রয়েছে। দুধ যাদের সহজে হজম হয় না, তাদের দুধ–ভাতেও সমস্যা হতে পারে। দুধ ও ভাত অনেক সময় অ্যাসিড উৎপন্ন করে।

এছাড়া নিয়মিত দুধ–ভাত খেলে ওজন বেড়ে যায়।