পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রামের বাউরা ডাঙ্গাটারী বিজিবি ক্যাম্পে মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শনিবার মতবিনিময় সভা করেছে বিজিবি।
৫১ বিজিবি, রংপুরের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাদ আবু মোহাম্মদ ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের সিও কর্নেল মুহিত উল আলম। এ সময় ৫১ ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মোস্তাক, পাটগ্রাম থানার ওসি মনসুর আলী সরকার, বাউরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, মহিলা সংরক্ষিত সদস্য ফুলজান বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।