সাঁথিয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ছয়

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় শুক্রবার রাতে ফকিরপাড়া গ্রামের জামালের ছেলে রফিকের বাড়িতে অভিযান চালিয়ে চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে একই রাতে অনৈতিক কাজে জড়িত এক নারী ও দালালকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলো, রফিকুল ইসলাম, আজমত, আসলাম, ইকবাল হোসেন, ওসমান ও মিনারা বেগম।

সাঁথিয়া থানর ওসি (তদন্ত) আব্দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিয়ায় মাদক

ব্যবসায়ী গ্রেফতার

কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, কালিয়ার নড়াগাতি থানা পুলিশ শনিবার দুপুরে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী অমিত মজুমদারের বাড়িতে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে। সে উপজেলার সুড়িগাতি গ্রামের মৃত দিলিপ মজুমদারের ছেলে।

নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেন, একাধিক মাদক মামলার পলাতক আসামি অমিতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়িতে থাকা ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।