সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর মাছ বাজারে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় জাটকা, পেনা, পিরানহা এবং পচা মাছ বিক্রির দায়ে বিভিন্ন মাছ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা এবং ১০৭ কেজি মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সানি খান মজলিস প্রসিকিউশন প্রদান করেন এবং তার কার্যালয়ের অন্য কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন