ডিবিআইতে সাপ্লাই চেইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রশিক্ষণ কোর্স

বাসস

ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটের (ডিবিআই) আয়োজনে আন্তর্জাতিক সার্টিফিকেট ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও পিজিডি ইন ইন্টারন্যাশনাল ট্রেড (আন্তর্জাতিক বাণিজ্য) ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কোর্স গত শুক্রবার  শুরু হয়েছে। এ উপলেক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালক এনামুল হক পাটোয়ারী এবং ডিসিসিআই ভারপ্রাপ্ত সচিব ও ডিবিআই নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জয়নাল আবেদীন প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে জেনেভাস্থ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’কোর্সের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ডিবিআইতে নতুন ৩টি অনুষদ যথাক্রমে ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট, কাস্টমস অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্রেড (এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট) ম্যানেজমেন্ট চালুর প্রক্রিয়া কর শুরু হয়েছে।