বাবরকে নেতৃত্বে চান মিঁয়াদাদ

সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদের মতে, সরফরাজ আহমেদের বিকল্প হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের আদর্শ অধিনায়ক হতে পারেন বাবর আজম। যদিও, অধিনায়ক হিসেবে ইমাদ ওয়াসিম এবং সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ হাফিজের নাম আলোচনা হচ্ছে। তবে বেশি বয়সি কাউকে নিয়োগ করা ঠিক হবে না মনে করছেন মিঁয়াদাদ। তার মতে, এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর এবং আশা করা হচ্ছে তিনি দীর্ঘ সময় পাকিস্তান ক্রিকেটকে সেবা দিতে পারবেন। রেকর্ড ছয়টি বিশ্বকাপ খেলা ‘বড়ে মিয়া’ খ্যাত মিঁয়াদাদ বলেন, ‘কিভাবে দলের উন্নতি হয় এবং তারা কি সামনে এগোতে চায় না পিছনে যেতে চায় অবশ্যই সে বিষয়ে প্রাধান্য দিয়ে পিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘দলের নেতৃত্ব দিতে আমাদের একটি নতুন মুখ দিয়ে নতুন সূচনা দরকার।’