আনসারের সাফল্য অক্ষুণ্ন

জাতীয় ব্যাডমিন্টন

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

পুরুষ এককের ইভেন্ট ব্যতীত ৩৬তম জাতীয় ব্যাডমিন্টনের অন্য সকল ইভেন্টের শিরোপা জয় করলো বাংলাদেশ আনসারের শার্টলারেরা। শুক্রবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতে আনসারের জামিল আহমেদ দুলাল ও রাহিদ কবির খালেদ জুটি ২-০ সেটে বাংলাদেশ রেলওয়ের আল আমিন জুনার ও মোস্তাফিজুর রহমান লিপ্টন জুটিকে এবং মহিলা দ্বৈতে আনসারের শাপলা ও দুলালি জুটি ২-০ সেটে বাংলাদেশ সেনাবাহিনীর এলিনা ও নাবিলা জুটিকে পরাজিত করে।

এছাড়া মহিলা একক ও মিশ্র দ্বৈতেও চ্যাম্পিয়ন হয় আনসার ভিডিপি দল।

চট্টগ্রামে ফুটসাল ফুটবল

প্রথম দল হিসেবে মাদার্শা একাদশ চট্টগ্রামে অনুষ্ঠানরত আল্লামা ইকবাল ও সরোয়ার হোসেন স্মৃতি ফুটসাল ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মাদার্শা একাদশ ৬-০ গোলে সন্ধান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সেরা খেলোয়াড় শিবুল। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় সুগন্ধা ফাউন্ডেশন ২-০ গোলে হারায় নেমা ফুটবল একাডেমিকে। সেরা খেলোয়াড় মামুন।