অবশেষে নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন শিখর ধাওয়ান

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন প্রেমের ‘আনুষ্ঠানিক’ ঘোষণা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান। আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধাওয়ান। 

সেই পোস্টে ভারতের সাবেক ওপেনার লিখেছেন, ‘আমার ভালবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি। সেই পোস্টে ধাওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন ভক্তরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ধাওয়ান ও এক বিদেশিনীকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছিল। গুঞ্জনের সূত্রপাত হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়, যখন গ্যালারিতে একসঙ্গে দেখা যায় ধাওয়ান ও সোফিকে। যদিও তখন এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ধাওয়ান, তবে এক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে সোফির উপস্থিতি ইঙ্গিত দিয়েছিল বিশেষ সম্পর্কের।

সোফি শাইন পেশায় একজন কনসালট্যান্ট। তিনি কাজ করছেন আমেরিকার বাণিজ্যিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্দার্ন ট্রাস্ট করপোরেশন-এ, যার দুবাইয়ে অফিস রয়েছে। সেখানেই ধাওয়ানের সঙ্গে তার পরিচয় হয় বলে জানা গেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soph (@sophieshine93)

শিখর ধাওয়ান ২০১২ সালে বিয়ে করেছিলেন আয়েশা মুখার্জিকে। যিনি তার থেকে দশ বছরের বড়। ২০২৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার অভিভাবকত্ব পেয়েছেন ধাওয়ানের সাবেক স্ত্রী। 

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধাওয়ান। ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচে ১০ হাজার ৮৬৭ রান করা এই ওপেনার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া