তিতাস নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

৫ জেলেকে জরিমানা

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় মত্স্য সপ্তাহের তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন মাছ বাজার ও তিতাস নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, পাঁচ হাজার মিটার বেড় জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় ১২ কেজি মাছ জব্দ করেন এবং ৫ জন জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এসময় নদী থেকে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিল।