মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় আব্দুল হান্নান নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আনিক ইসলাম ও রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত আব্দুল হান্নান ঐ গ্রামের মৃত আফসার আলীর ছেলে।