শেরপুর প্রতিনিধি
শেরপুর-১ (সদর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির কারণে শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে একই সঙ্গে দাখিল করা তার কন্যা সানসিলা জেবরিনের মনোনয়নপত্র বৈধ বলে গ্রহণ করা হয়।
অপরদিকে এ আসনে বিএনপি’র পক্ষে ফজলুল কাদের ও মো. শফিকুল ইসলাম মাসুদ নামে আরো দুইজন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তাদের মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের চিঠি সংযুক্ত না থাকায় বাতিল করা হয়েছে। শেরপুর সদর আসনে বিএনপি’র পক্ষে দাখিল চারটি মনোনয়নপত্রের মধ্যে অন্তত একটি বৈধ হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।