নৌপথে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তিন দিনের আল্টিমেটাম দিয়ে তারা বলেছে, আগামী ২৩ জুলাই মঙ্গলবারের মধ্যে ১১ দফা দাবি না মান?লে এই ধর্মঘট শুরু হবে। গতকাল শ?নিবার সকালে ১১ দফা দাবি আদায়ে বরিশাল নদীবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকেরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল একই দাবিতে ধর্মঘট পালনের পরিপ্রেক্ষিতে শ্রম অধিদপ্তরে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তখন ৪৫ কর্মদিবসের মধ্যে দাবিদাওয়ার বিষয়ে আলোচনা ও মীমাংসার সিদ্ধান্ত হয়। আর এ কারণেই সে সময় কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু ৪৫ কর্মদিবস শেষ হলেও সমস্যার কোনো সমাধান না হওয়ায় শনিবার থেকে আন্দোলন শুরু করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।
ফেডারেশনের বরিশাল শাখার সভাপতি আবুল হাসেম জানান, গতকাল বরিশাল নদীবন্দরে অনুষ্ঠিত মিছিল শেষে সমাবেশে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, এর মধ্যে দাবি না মানলে ২৩ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হবে।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, নৌযান শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌপথে প্রয়োজনীয় মার্কা-বয়া ও বিকন বাতি দেওয়া, দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা প্রদান ইত্যাদি।