শোক সংবাদ

আলহাজ্ব বাতেন বাবু

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি  ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব বাতেন বাবু কিডনি রোগে আক্রান্ত হয়ে  চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে ------ রাজেউন)। তার মৃত্যুতে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি  নুরুল আমিন নুরু ও সাধারণ সম্পাদক  শহিদুল্লাহ চৌধুরী শাহীন গতকাল এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং অপূরণীয় ক্ষতি সহ্য করার তওফিক তাঁর পরিবারবর্গকে দান করার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানান।