আওয়ামী লীগ বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ত্রাণ বিতরণের জন্য ছয়টি টিম গঠন করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলায় জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, টিপু মুনশি, ডা. রোকেয়া সুলতানা ও নুরুজ্জামান আহমেদ ত্রাণ বিতরণ করবেন। সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় মোহাম্মদ নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, প্রফেসর মেরিনা জাহান ত্রাণ বিতরণ করবেন। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে নুরুল ইসলাম নাহিদ, মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, মো. মিজবাহ্ উদ্দিন সিরাজ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বদরুদ্দিন আহমেদ কামরান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, এম এ মান্নান, মো. শাহাব উদ্দিন, ডা. মো. এনামুর রহমান ত্রাণ বিতরণ করবেন।
চট্টগ্রাম, বান্দরবান ও ফেনীতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. হাছান মাহমুদ, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উশৈসিং ত্রাণ বিতরণ করবেন। মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলায় ত্রাণ বিতরণ করবেন ডা. দীপু মনি, ফজিলাতুন নেসা ইন্দিরা, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, মৃণাল কান্তি দাস, হারুনুর রশীদ, হাবিবুর রহমান সিরাজ, এস এম কামাল হোসেন, মো. গোলাম কবীর রব্বানী চিনু। এছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরে ড. মো. আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন, শামসুন নাহার চাঁপা, অসীম কুমার উকিল, মির্জা আজম, এ বি এম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং ত্রাণ বিতরণ করবেন।