সরিষাবাড়ীতে বিরল মাথার যমজ সন্তান প্রসব

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সরিষাবাড়ীতে বিরল আকৃতির মাথা নিয়ে যমজ শিশুর জন্ম হয়েছে। গত সোমবার উপজেলার মহাদান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিকভাবে এ যমজ কন্যা শিশু দুটির জন্ম  হয়েছে। এ ব্যাপারে মহাদান ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার লাইলী বেগম জানান, মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের কৃষক আব্দুল হামিদের স্ত্রী ৩ সন্তানের জননী মাহফুজা ৪র্থ বারের মত তার গর্ভ থেকে যমজ বিরল মাথার শিশু দুটি জন্ম দেন। মা ও যমজ শিশু দুটিকে উন্নত চিকিত্সা সেবার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্সুক জনতা একনজর দেখার জন্য স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করে।