মহেশপুর হানাদার মুক্ত দিবস আজ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

আজ ৫ ডিসেম্বর মহেশপুর উপজেলা হানাদার মুক্ত দিবস।  মহান স্বাধীনতা যুদ্ধে মহেশপুর থানায় একাধিক সম্মুখ যুদ্ধের নায়ক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন জানান, ৪ ডিসেম্বর রাতে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মহেশপুরকে শত্রুমুক্ত করা হয় এবং ৫ ডিসেম্বর বিজয়ের পতাকা ওড়াই তত্কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফয়জুর রহমান চৌধুরীর নেতৃত্বে। ৩৫ বছর বয়সী মাহাতাব উদ্দিন সে সময় সবসময় এসএমজি চালাতো। আগে থেকেই মুজাহিদ বাহিনীর অভিজ্ঞতা থাকায় ভারতের ট্রেনিং এ তার দক্ষতার পরিচয় ঘটে। বীর এ মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন বর্তমানে ছোট একটি দোকান দিয়ে চা বিক্রি করে জীবিকানির্বাহ করেন। এর আগে ভ্যান চালিয়ে জীবন চলতো তার।