গুজবের হাত নেই পা নেই
দাঁত নেই মুখ নেই
তবু তার ছোবলটা শক্ত,
তার ঘায়ে ঝরে কত তাজা প্রাণ
কত কত মানুষের রক্ত।
গুজবের নেই কোনো ভিত্তি
সত্যের লেশও নেই তাতে
সমাজের শত্রুরা তবু
মরণখেলায় কেন মাতে?
আর নয় আর নয় কোনো ছাড়,
গুজবের হোতাদের নেই ছাড়।
সবগুলিকে ধরতে হবে ধরতে হবে,
গুজব নামক দানবটাকে
রুখতে হবে রুখতে হবে।