শীর্ষ আয়ের রেকর্ডে নতুন নাম ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’

চলতি বছরে ২৬ এপ্রিল মুক্তি পায় মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’ সিনেমাটি। মুক্তির প্রথম দিকেই পুরোবিশ্বে আলোচনা সৃষ্টি করে সিনেমাটি। বক্স অফিস আয় দিয়ে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে অ্যান্থনি রুশো ও জো রুশো পরিচালিত এই সিনেমা।

প্রায় ১০ বছর ধরে গ্লোবাল বক্স অফিসে শীর্ষ জায়গাটা দখলে রেখেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। এরপরের সিনেমার নামটি ‘টাইটানিক’। আয়ের সংখ্যা বাড়তে গিয়ে ‘টাইটানিক’কে পেছনে ফেলে ২ নম্বর জায়গাটা দখল করে ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’। তবুও অধরা থেকে যায় শীর্ষ জায়গাটি। তবে দ্বিতীয়বারের মতো মুক্তির পরই ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে দেয় ‘অ্যাভেঞ্জার্স:এন্ডগেম’। ‘অ্যাভাটার’-এর বক্স অফিসের আয় ২ দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলার।

আর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ২ দশমিক ৭৮৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে শীর্ষে চলে যায়। শীর্ষ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘টাইটানিক’, চতুর্থতে ‘স্টার ওয়ারস:দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ও পঞ্চম স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। কেভিন ফ্রেইজের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফালোরা প্রমুখ।

শীর্ষ আয়ের ৫ সিনেমা

১. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম

২. অ্যাভাটার

৩. টাইটানিক

৪. স্টার ওয়ারস:দ্য ফোর্স অ্যাওয়েকেন্স

৫. অ্যাভেঞ্জার্স:ইনফিনিটি ওয়ার