বাংলাদেশ-আমিরাত সিরিজ

সিরিজের মাঝপথে বাড়লো আরও এক ম্যাচ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার  খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সিরিজটির প্রথম ম্যাচ শেষেই বাড়তি আরেকটি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয় বিসিবির পক্ষে থেকে। সেই প্রস্তাবে সাড়া দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে সিরিজে আরও একটি ম্যাচ খেলবে এই দু'দল।

সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে। তৃতীয় ম্যাচটিও মাঠে গড়াবে একই সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায়।

এই মাসের শেষ দিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। যদিও কিছু বিষয়ের ওপর ঝুলে রয়েছে সিরিজটির ভবিষ্যৎ। নতুন সূচির পরিকল্পনা অনুযায়ী, ২৭, ২৮ সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে।

এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।