আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাঁচিয়া) ন্যাশনালিস্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য (বিএনএফ) প্রার্থী আব্দুল কাদের জিলানীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম ঢাকা রোড নামক স্থানে থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের জিলানী আদমদীঘি উপজেলার সিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে নাশকতা মামলায় সান্তাহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, বিএনএফ প্রার্থী আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন।