সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় হাওর থেকে গলা ও পেট কাটা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার সকালে সদর উপজেলার লালপুর গ্রামের পাশের হাওরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অজ্ঞাত ঐ যুবকের মরদেহ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, নিহতের গলা ও মাথা ও পেট কাটাসহ শরীরের আঘাতের অনেক চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।