ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে তেলিয়াপাড়া স্টেশন বাজার থেকে প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচার কালে ৬২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান জানান, গভীর রাতে ঢাকা মেট্রো-গ-১২-১৫৮৬ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬২ বোতল ফেনসিডিলসহ চালক নরসিংদী জেলার শিবপুর গ্রামের মিরাজ আলম ভুঁইয়া (৩০) ও সদরের রাসেল আলম ফয়সল (৩২) নামক ২ জনকে আটক করে রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।