নোয়াখালী প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গত রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির ও একটিতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৈধ একাধিক প্রার্থীর মধ্যে রয়েছেন, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আংশিক আসনে বিএপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সাবেক এমপি এ এম মাহবুব উদ্দিন খোকন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ি একাংশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। নোয়াখালী-৩ বেগমগঞ্জ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি বরকত উল্যা বুলু ও বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মাজহার ইসলাম দোলন। নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তার স্ত্রী হাসনা জসীম উদ্দিন মওদুদ। নোয়াখালী-৬ হাতিয়া আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পেয়ে ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ আলী ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ আলী রাতুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ কেফায়েত উল্যাহ এবং তার ছেলে যুবলীগ নেতা আবু সাইদ মোহাম্মদ নোমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউস এমপি। আয়েশা ফেরদাউস এমপির মনোনয়নপত্র বৈধ হয়েছে।