ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে শনিবার রাতে আমান মালিথার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ সময় ডাকাতদের হামলায় গৃহিণী আসমা বেগম এবং তার ছেলে নাসিম মালিথা আহত হয়েছে। আহত আসমা বেগমকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদল এ সময় নগদ পাঁচ লাখ টাকা, সাত/আট ভরি সোনার গহনা এবং তিনটি গরু নিয়ে যায়। গৃহকর্তা আমান মালিথা জানান, রাত ১১টার দিকে বাড়ির ভেতর ২০/২২ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাদের ওপর অতর্কিতে হামলা করে। স্ত্রী ও ছেলের চেঁচামেচিতে তিনিও বাইরে এলে তাকে বন্দুক ধরে আটকে রাখে। ডাকাতরা এ সময় নগদ পাঁচ লাখ টাকা, সাত/আট ভরি সোনার গহনা ও প্রায় দুই লাখ টাকা মূল্যের তিনটি গরু নিয়ে যায়।
আমান আরো জানান, স্ত্রী ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হবে।