মুক্তি পেল কন্ঠশিল্পী এম এস দৌলার ‘দিওয়ানা’

‘দৌলা প্রোডাকশন’ ইউটিউব চ্যানেল থেকে বৃহস্পতিবার (২২ মে) মুক্তি পেয়েছে প্রতিশ্রুতিশীল শিল্পী এম এস দৌলার নতুন গান ‘দিওয়ানা’। 

‘অভিযোগ’, ‘ঢেউ’, ‘অনশন’ ও ‘আনমনা’র ধারাবাহিক সাফল্যের পর এবার বিষাদের সুরে নতুন গান নিয়ে এলেন তিনি। গানটির কথা ও সুর করেছেন দৌলা নিজেই।

কন্ঠশিল্পী এম এস দৌলা। ছবি: শিল্পীর সৌজন্যে 

নতুন গান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘একজন শিল্পী হিসেবে নিজের সৃষ্টিকে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আনন্দ সবসময়ই অন্যরকম। তবুও আমার মন বিষাদে আচ্ছন্ন। আমার এই গানের সংগীত পরিচালক জিয়া ভাই গত ৮ মে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার অভাব আমার শিল্পীজীবনে সবসময় অনুভব করব। এই গানটি তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।’ 

গানটির মিক্স মাস্টারিং করেছেন মোস্তাকিম বিল্লাহ। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক। গানটিতে স্পনসর করেছেন গেমপ্লিফাই বাংলাদেশ। গানচিত্রে মডেল হয়েছেন ইশরাত জাহান। গানচিত্রটি তৈরি করেছেন নির্মাতা আসাদুজ্জামান আজাদ। সিনেমাটোগ্রাফার ছিলেন মারুফ তানভির।