হবিগঞ্জে দুলাল মিয়া হত্যায় বিজিবি সদস্য ৭ দিনের রিমান্ডে

হবিগঞ্জের চুনারুঘাটে দুলাল মিয়া হত্যার ঘটনায় গ্রেফতার বিজিবি সদস্য সাদেক মিয়াকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার ওই আদালতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।

পুলিশ জানায়, দুলাল মিয়াকে ৪ জন মিলে খুন করে। গ্রেফতার জামাল কিলার গ্রুপের সদস্য। ইতোমধ্যে অপহরণ ও খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে বিজিবি সদস্য সাদেক মিয়াসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কিলার গ্রুপের অপর এক সদস্যকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।