মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রবিবার বিকালে বন্যার পানিতে ডুবে জামালপুরের মাদারগঞ্জে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আরাফাত (২)। সে উপজেলার জোড়খালী ইউনিয়নের জামদহ চর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মাদারগঞ্জের জোড়খালী ইউনয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ জানান, বন্যাদূর্গত এলাকায় বসবাসরত পানিবন্দি নুরুল ইসলামের শিশু সন্তান আরাফাত হঠাৎ করে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়নি। কয়েক ঘন্টা পর শিশুটির লাশ ভেসে উঠে।

আরও পড়ুন: নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারগঞ্জ উপজেলায় বন্যায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/নূহু