স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী ৬ আগস্ট তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। বিভিন্ন কূটনৈতিক কর্মসূচি নিয়ে তিনি দিল্লিতে থাকবেন ৮ আগস্ট পর্যন্ত। সফরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। ৮ জুলাই তিনি দেশে ফিরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অপর দিকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৭ আগস্ট দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। তবে গুরুত্ব পেতে পারে অবৈধ অভিবাসী ও সন্ত্রাস দমন ইস্যু।
দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ।