মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের বিরোধী ডেমোক্র্যাট দলের চার কংগ্রেসওম্যানের প্রতি আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। গতকাল এক টুইটার বার্তায় তিনি আমেরিকা ও ইসরাইলের কাছে তাঁদের ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, চার নারী কংগ্রেস সদস্য দেশকে ভালবাসার যোগ্য। তাঁরা ভয়ংকর কাজ করেছেন। তাই তাঁদের উচিত আমেরিকা ও ইসরাইলের কাছে ক্ষমা চাওয়া’। গত সপ্তাহেই এসব নারীদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। ইলহান ওমর প্রায় তিন দশক আগে ১০ বছর বয়সে যুদ্ধবিদ্ধস্ত সোমালিয়া থেকে পালিয়ে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বাকি তিনজন নিউইয়র্কের আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, ম্যাসাচুসেটসের আয়ানা প্রেসলি এবং ফিলিস্তিন বংশোদ্ভূত নারী তালিবের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। -রয়টার্স