১। কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন ? (ক) মোহাম্মদ আলী জিন্নাহ (খ) ইস্কান্দার মির্জা
(গ) আইয়ুব খান (ঘ) মালিক ফিরোজ খান।
২। আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ- (i) দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সোহরাওয়ার্দীকে গ্রেফতার (ii) ছাত্রদের ওপর পুলিশি নির্যাতন (iii) আইয়ুব খান কর্তৃক নতুন সংবিধান ঘোষণা। (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii। নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : অগ্রণী ক্লাবের সভাপতির একরোখা মনোভাব ও অসহযোগিতামূলক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন ক্লাবের সদস্যগণ। মারুফ সাহেবের নেতৃত্বে সদস্যগণ তাদের দাবী-দাওয়া সভাপতির নিকট পেশ করেন। সভাপতি ও তার পক্ষের লোকজন বিষয়টিকে অযৌক্তিক মনে করে প্রত্যাখ্যান করেন। ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে মারুফ সাহেব ও তার অনুসারী সদস্যবৃন্দ সোচ্চার হন। ৩। মারুফ সাহেবের গৃহীত পদক্ষেপে কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন লক্ষ্য করা যায় ? (ক) ছয়দফা দাবি উত্থাপন
(খ) ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন
(গ) আইয়ুব বিরোধী আন্দোলন
(ঘ) ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন। ৪। উক্ত ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতেই-
(i) আইয়ুব সরকার আতঙ্কিত হয়ে পড়ে
(ii) বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় (iii) বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পথে ধাবিত হয়। (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii। ৫। অপরাজেয় বাংলার ক্ষেত্রে মিল রয়েছে - (i) উচ্চতা ১২ফুট (ii) প্রস্থ ৬ফুট (iii) ব্যাস ৬ ফুট। (ক) i ও ii(খ) ii ও iii (গ)i ও iii (ঘ) i,ii ও iii। ৬। কার মধ্যস্থতায়‘ তাসখন্দ চুক্তি’ স্বাক্ষরিত হয় ? (ক) সোভিয়েত প্রধানমন্ত্রী (খ) ভারতীয় প্রধানমন্ত্রী (গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী (ঘ) চীন প্রধানমন্ত্রী।
৭ । কোন স্থানটিকে ভারত ও পাকিস্তান তাদেরও অবিচ্ছেদ্য অংশ বলে মনে করত ?
(ক) পাঞ্চাব (খ) সিন্ধু (গ) কাশ্মীর (ঘ) আসাম। ৮। ১৯৪৭-১৯৭০সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পাকিস্তানের অংশ ছিল কত ? (ক) ৫৪.৬% (খ) ৫৪.৭%
(গ) ৫৪.৮% (ঘ) ৫৪.৯%। ৯। বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার নাটক,সংগীত,সাহিত্য অধিক যুক্তিযুক্ত ?
(ক) রবীন্দ্রনাথ(খ) কাজী নজরুল ইসলাম
(গ) আল মাহমুদ (ঘ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়। নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : হাসান জোয়াদ্দের অপশাসন দেখে বিশিষ্ট নেতা তসলিম শেখ বিরোধিতা করে বলেন, এই বাংলায় হাসান জোয়াদ্দের মৌলিক গণতন্ত্র সাদৃশ্য কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে দেয়া যাবে না।
১০। হাসান জোয়াদ্দের দ্বারা ঐতিহাসিক কোন শাসকের ইঙ্গিত করা হয়েছে ? (ক) মোনায়েম খান (খ) ইস্কান্দার মির্জা
(গ) আইয়ুব খান (ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ।
১১। উক্ত শাসকের কর্মকাণ্ডে ছিল না - (i) গণতান্ত্রিক (ii) স্বৈরতান্ত্রিক (iii) সমাজতান্ত্রিক। (ক) i ও ii (খ) i ও iii (গ)iiও iii (ঘ) i,ii ও iii। ১২। প্রাদেশিক সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না-
(i) মুদ্রাব্যবস্থায় (ii) অর্থনৈতিক ক্ষেত্রে
(iii) রাজনৈতিক ক্ষেত্রে। (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ১৩। ‘আমাদের বাঁচার দাবী’ পুস্তিকাটি কার নামে প্রকাশিত হয় ?
(ক) বঙ্গবন্ধুর (খ) আইয়ুব খানের
(গ) মাওলানা ভাসানীর (ঘ) শেরে বাংলার । ১৪। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল কারা ?
(ক) সেনাবাহিনী (খ) পুলিশ বাহিনী (গ) সিভিল সার্ভিস কর্মকর্তাগণ (ঘ) সামরিক কর্মকর্তাগণ।
উত্তর : ১(খ), ২(ক), ৩(ক), ৪(ঘ), ৫(গ), ৬(ক), ৭(গ), ৮(খ), ৯(ক), ১০(গ), ১১(খ), ১২(খ), ১৩(ক), ১৪(গ)