জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বাংলাদেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও

আঞ্চলিক সংস্থা

 

১। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে ?

ক.২০০টি   খ.১৯৯টি

গ. ১৯৮টি   ঘ. ১৯৬টি

সঠিক উত্তর: ঘ. ১৯৬টি ।

২। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত দেশগুলোর একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো-

ক. আসিয়ান                খ. সার্ক

গ.ইইউ       ঘ.আইএমএফ

সঠিক উত্তর: ক. আসিয়ান।

৩। একটি রাষ্ট্রের জন্য অপর একটি রাষ্ট্রের সহযোগিতার দরকার পড়ে কেন ?

ক.নিজেদের উন্নয়নের জন্য

খ. ব্যক্তি বিশেষের উন্নয়নের জন্য

গ. আমলাদের উন্নয়নের জন্য

ঘ. জনপ্রতিনিধিদের উন্নয়নের জন্য

সঠিক উত্তর: ক.নিজেদের উন্নয়নের জন্য।

৪। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা ?

ক.ওআইসি                       খ.আইএমএফ

গ. জাতিসংঘ                ঘ. আসিয়ান

সঠিক উত্তর:                ঘ. আসিয়ান।

৫। গত শতাব্দিতে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছে ?

ক. ১টি     খ. ২টি     গ. ৩টি           ঘ. ৪টি

সঠিক উত্তর:                      খ. ২টি।

৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে ?

ক.১৯১২সালে              খ. ১৯১৩ সালে

গ. ১৯১৪ সালে            ঘ. ১৯১৫সালে

সঠিক উত্তর:             গ. ১৯১৪ সালে।

৭। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কত সালে ?

ক.১৯৩০সালে             খ. ১৯৩৩ সালে

গ. ১৯৩৯ সালে            ঘ. ১৯৪৫সালে

সঠিক উত্তর: গ. ১৯৩৯ সালে।

৮। প্রথম মহাযুদ্ধ চলে -

ক.১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত

খ.১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত

গ.১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত 

ঘ. ১৯১১-১৯১৮ সাল পর্যন্ত

সঠিক উত্তর: ক.১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত।

৯। দ্বিতীয় মহাযুদ্ধ চলে -

ক.১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত

খ.১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত

গ.১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত

ঘ. ১৯৪৩-১৯৪৮ সাল পর্যন্ত

সঠিক উত্তর: গ.১৯৩৯-১৯৪৫।

১০। জাতিপুঞ্জ কেন গঠিত হয় ?

ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য খ.বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য

গ.জাতিগত সংঘাত দূর করার জন্য ঘ.আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য

সঠিক উত্তর: খ.বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য।

১১। জাতিপুঞ্জ কত সালে গঠিত হয় ?

ক.১৯১৪ সালে            খ. ১৯১৫ সালে

গ. ১৯১৯ সালে            ঘ. ১৯২০ সালে

সঠিক উত্তর: ঘ. ১৯২০ সালে।

১২। হিরোশিমা শহরটি কোন দেশে অবস্থিত ?

ক. রাশিয়ায়                খ. জাপানে

গ. চীনে      ঘ. ভারতে

সঠিক উত্তর: খ. জাপানে।

১৩। জাপানের নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা ফেলে  -

ক. ৬ আগস্ট                 খ. ৯ আগস্ট

গ. ১০ আগস্ট               ঘ. ১১ আগস্ট

সঠিক উত্তর:                খ. ৯ আগস্ট।

১৪। হিরোসিমায় আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে-

ক. ৬ আগস্ট                 খ. ৯ আগস্ট

গ. ১০ আগস্ট               ঘ. ১১ আগস্ট

সঠিক উত্তর:               ক. ৬ আগস্ট।

১৫। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ শুরু হয় কত সাল থেকে ?

ক. ১৯১৯ খ. ১৯৩৯ গ. ১৯৪০ ঘ.১৯৪১

সঠিক উত্তর:                     ঘ.১৯৪১।