যমুনা ফিউচার পার্কে শুরু হলো ‘ফ্রিজের মেলা’

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক ঈদুল আজহা উপলক্ষে বিকাশের একান্ত সহযোগিতায় আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় হোম অ্যাপ্লায়েন্স উৎসব ‘ফ্রিজের মেলা’, যেখানে এক ছাদের নিচে থাকছে সেরা ব্র্যান্ড, আধুনিক প্রযুক্তির ফ্রিজ ও দারুণ সব অফার।

বিশেষ এই আয়োজন চলবে ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত। এতে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলো, যার মধ্যে রয়েছে যমুনা, র‌্যাংগস, এলজি, কেলভিনেটর, ওয়ার্লপুল, ইলেক্ট্রোলাক্স, স্মার্ট, শার্প, ভিশন, প্যানাসনিক, স্যামসাং, তোশিবা, হিটাচি, হাইসেন্স, হায়ারসহ দেশি-বিদেশি নানা পণ্যের সমাহার।

ওয়েস্ট কোর্টে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা, যেখানে মিলছে সেরা ফিচারসমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন। ভোক্তারা পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট, স্পেশাল বাণ্ডেল ডিল এবং বিকাশ এর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

ফ্যামিলি কিচেনের আধুনিকীকরণে আগ্রহী ক্রেতাদের জন্য থাকছে সব ধরনের প্রয়োজন মেটাতে পারদর্শী ফ্রিজ—যেগুলো শুধু স্টাইলিশই নয়, বরং বিদ্যুৎ সাশ্রয়ী ও টেকসই।

যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘ঈদের সময়ে হোম অ্যাপ্লায়েন্স কেনার ট্রেন্ডকে মাথায় রেখে আমরা আয়োজন করেছি এই “ফ্রিজের মেলা”। বৈচিত্র্যপূর্ণ ব্র্যান্ড, সেরা ফিচার ও দারুণ অফার—সব মিলিয়ে এটি হবে ক্রেতাদের জন্য একটি ভিন্নধর্মী, সুবিধাজনক ও আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা। এই ঈদে বাড়ির সবচেয়ে দরকারি আপগ্রেড হোক একটি নতুন ফ্রিজ দিয়ে—চলে আসুন যমুনা ফিউচার পার্কে “ফ্রিজের মেলা”-য় এবং বেছে নিন আপনার পছন্দের ফ্রিজ সবচেয়ে সাশ্রয়ী দামে।’