‘ঠুমরী’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী আয়োজন

‘ঠুমরী’র আয়োজনে গত ১৯ জুলাই জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হলো। সন্ধ্যা ৬টা ৪৫ থেকে শুরু হয়ে রাত ৯টা ২০ পর্যন্ত কামাল আহমেদ, ইয়াসমিন মুশতারী, ফাহিম হোসেন চৌধুরী ও আফসানা রুনার গান দর্শকশ্রোতারা উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ‘ঠুমরী’র সাধারণ সম্পাদক নজরুলসংগীত প্রশিক্ষক ও শিল্পী আফসানা রুনা। এরপর ঠুমরীর সভাপতি সংগীত পরিচালক সুজেয় শ্যাম দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলেন। অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, শেলু বড়ুয়া, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, সারগাম সম্পাদক কাজী রওনক হাসান প্রমুখ।