রিয়ালে নেইমার?

বার্সেলোনায় তিনি ফিরছেন—এমন গুঞ্জন অনেকদিনের। এমন সময়ে আগুনে নতুন করে ঘি ঢাললেন স্বদেশি ডিফেন্ডার মার্সেলো। রিয়ালের অভিজ্ঞ এই ফুটবলার মনে করেন রিয়ালে নেইমার এলে সেটা হবে দারুণ একটা ব্যাপার। মার্সেলো বলেন, ‘নেইমারকে রিয়াল মাদ্রিদে পাওয়াটা হবে অনেক আনন্দের। বিশ্বের সেরা খেলোয়াড়কে নিতে মাদ্রিদের সব কিছু করা উচিত। বার্সেলোনায় তার খেলাটা কোনো সমস্যা হবে না। মাঠে নেইমার কী করবে বোঝা যায় না। সে কী করবে তা যখন কোনো ডিফেন্ডার ভাবে, নেইমার ভাবে অন্যটা। তখন তাকে রোখা যায় না।’ সদ্য রিয়ালে যোগ দেওয়া হ্যাজার্ডের সঙ্গে নেইমারের তুলনা করে তিনি বলেন, ‘ইডেন হ্যাজার্ড একজন বড়ো মাপের খেলোয়াড়। নেইমারের মতো উচ্চ মানসম্পন্ন খেলোয়াড়। তার সেরা পাঁচে থাকার গুণ আছে। আপনি তাদের মধ্যে তুলনা করতে পারবেন না; কিন্তু আমার কাছে নেইমার বেশি ভালো।’