বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে ঢাকা এবং আশপাশের জেলাগুলো বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরে মানুষ বানের পানিতে ভেসে যাচ্ছে। গবাদিপশু ভেসে যাচ্ছে। গোটা দেশ তলিয়ে যাচ্ছে। কোথাও সরকারি ত্রাণ নেই। সর্বত্রই ত্রাণের জন্য হাহাকার। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সভাপাতিত্ব করেন মত্স্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব।