কুষ্টিয়া জেলার ভেড়ামারা বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের নিকটবর্তী, মনু মার্কেট ও ডাকবাংলা মার্কেটের মধ্যবর্তী একটি রাস্তা ভেড়ামারা বিশ্ববিদ্যালয় কলেজের দিকে গেছে, যা কলেজ রোড নামেও পরিচিত। রাস্তাটির নিচু অংশ বর্ষাকালে তলিয়ে যায় এবং রেলের পুকুর উপচে রাস্তা ডুবে যায়। উপজেলা, ভূমি, কৃষি অফিস, ডাকঘর ও ডায়াবেটিস হাসপাতালের ডাক্তার ও রোগীসহ ভেড়ামারা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা এবং মার্কেটের দোকানের ক্রেতা-বিক্রেতা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এ রাস্তাটির নিচু অংশ অবিলম্বে উঁচু করে সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মঞ্জুর হাবীব মঞ্জু
ভেড়ামারা, কুষ্টিয়া