সাবরেজিস্ট্রার ও সোনালী ব্যাংকের ভুয়া নিয়োগপত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ভুয়া নিয়োগ পত্রগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. আব্দুল কাইয়ুম মিয়া (৪২), মোছা. মোছাদ্দেকা বেগম চামেলী (৩৭)।
মঙ্গলবার বিকাল ৫টায় র্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের অভিযানিক দল মহানগরীর তাজহাট থানার সরদার পাড়া এলাকার কাইয়ুম প্রফেসরের বাড়ি থেকে তাদের
আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক শিক্ষিত বেকারের কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ