ঈদে বিকাশ-এ কেনাকাটায় ২০% পর্যন্ত ক্যাশব্যাক

প্রতিবারের মতো এবারও ঈদের উত্সবকে কেন্দ্র করে প্রায় সব ধরনের কেনাকাটায় গ্রাহকদের জন্য ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। লাইফস্টাইল অনুষঙ্গ, ই-কর্মাস, সুপার স্টোর, ছোটো ছোটো মার্চেন্ট পয়েন্ট, রেস্টুরেন্ট ক্যাফেতেই শুধু নয়, ঈদযাত্রাকে আরো আনন্দময় করতে এবারই প্রথম বাস, ট্রেন, লঞ্চের টিকিটেও ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। ১৮ জুলাই থেকে শুরু হওয়া এই অফারগুলো চলবে ১২ আগস্ট পর্যন্ত, রেস্টুরেন্ট ও ক্যাফের ক্ষেত্রে ১৮ আগস্ট পর্যন্ত। অ্যাপ ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেই ক্যাশব্যাক অফার নেওয়া যাবে। এই অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের বিস্তারিত তালিকা পাওয়া যাবে www.bkash.com/payment  এবং  Facebook page:  www.facebook .com/bkashlimited । —প্রেস বিজ্ঞপ্তি