রাসায়নিক দুর্ঘটনা কবলিতদের সহায়তায় প্রস্তুতি বিষয়ক কর্মশালা

রাসায়নিক দুর্ঘটনা কবলিতদের সহায়তায় হাসপাতালের প্রস্তুতি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর ক্যামিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি), ঢাকা সিএমএইচ ও ঢাকা মেডিক্যাল কলেজের উদ্যোগে তিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, একই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন ও বিএনএডব্লিউসি’র সদস্য সচিব কমডোর বশির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন। এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামী ২৪ জুলাই ঢাকা সিএমএইচ-এ অনুষ্ঠিত হবে।