মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, তিনি আগে থেকেই জানতেন ইসরায়েল ইরানে হামলা চালাতে চলেছে।
শুক্রবার (১৩ মে) ইসরায়েল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ফক্স নিউজে ট্রাম্পের এই মন্তব্য এলো।
ট্রাম্প ফক্স নিউজকে জানান, ইসরায়েলের অভিযানের আগে থেকেই তাকে এ বিষয়ে অবগত করা হয়েছিল।
প্রতিবেদনে অনুসারে, ট্রাম্প বলেছেন 'ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না। আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি। আমরা দেখব...।'
ফক্স নিউজের প্রতিবেদন বলছে, 'ট্রাম্প উল্লেখ করেছেন যে, ইরান প্রতিশোধ নিলে যুক্তরাষ্ট্র নিজেকে এবং ইসরায়েলকে রক্ষা করতে প্রস্তুত।'
এর আগে ইসরায়েলি হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র 'ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নয় এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা।'