বরিশালে বিভাগীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের ছয় জেলাকে একত্রিত করে সম্পূর্ণ নতুনভাবে ‘বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বরিশাল ক্লাবে অনুষ্ঠিত দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু জানান, সভায় ব্যবসায়ীদের উত্সাহিত করার জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিজনেস অ্যাওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ওই সভা বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায় প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। যেখানে মেয়র নিজেই ঢাকা থেকে সভায় যুক্ত হন।