ভালুকার মামারিশপুর গ্রামে সোমবার দুপুরে আমিন ভূঁইয়া প্রজেক্টের ভেতরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আমিন ভূঁইয়ার বেস্ট হোল্ডিং সার্ভিস লিমিটেড কর্তৃপক্ষ উপজেলার মামারিশপুর পশ্চিমপাড়া এলাকায় জমি কিনে সামনের অংশে ফ্যাক্টরি গড়ে তোলার লক্ষ্যে বহুতল ভবণ নির্মাণ করছিল। ওইদিন প্রায় ৬০-৭০ জন শ্রমিক নতুন দ্বিতল ভবণ নির্মাণের ছাদের কাজ করার সময় বিকট শব্দে ধসে পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের উন্নত চিকিত্সার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।