শ্রীমঙ্গলে এক রাতে তিন মন্দিরে চুরি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

শ্রীমঙ্গলে এক রাতে তিনটি মন্দিরে চুরি সংঘঠিত হয়েছে। গত সোমবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, উপজেলার ভূনবীর ইউনিয়নে অবস্থিত মঙ্গলচণ্ডীর মন্দির ও ভৈরম মন্দির এবং পার্শ্ববর্তী সাতগাঁও ইউনিয়নের মাকরিছড়া চা বাগানের লক্ষ্মীনারায়ণ মন্দিরে রাতের আঁধারে দরজা ও দানবাক্সের তালা ভেঙে নগদ টাকাসহ মন্দিরের ভেতরে থাকা পূজার কাজে ব্যবহার্য তৈজসপত্র চুরি করে পালিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, মঙ্গলচণ্ডীর মন্দিরে এর আগে আরো দুবার চুরি সংঘঠিত হয়েছে। ভূনবীর ও সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ চেরাগ আলী ও মিলন শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।