ওসমানীনগরে ছয় মামলায় অভিযুক্ত পলাতক আসামি উপজেলা থানা ছাত্রশিবিরের সক্রিয় সদস্য জামাল চৌধুরীকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার পিয়ারাপুর গ্রামের আহমদুর রহমান চৌধুরীর পুত্র। রবিবার দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।