সাপ আতঙ্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধানের অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য অফিসটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সূত্রে জানা গেছে, রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষ খোলার পর সাপের খোলস দেখা যায়। এরপর রেজিস্ট্রার দপ্তরে অবগতিকরণ চিঠি দেওয়া হয়। গত সপ্তাহে এক শিক্ষক করিডোর থেকে অফিস কক্ষের পাশের রুমে একটি সাপ প্রবেশ করতে দেখলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। পরে লোকজন এসে অফিসসহ দুইটি কক্ষ সার্চ করলে ছয়/সাতটি সাপের বাচ্চা পাওয়া যায়। তবে মা সাপটি পাওয়া না যাওয়ায় নিরাপত্তার জন্য দুইটি রুমে অনির্দিষ্টকালের জন্য তালা লাগানো হয়।