বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধের দাবি

কাউখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ ও গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে বেতবুনিয়ার ৫০ ঊর্ধ্বদের সংগঠন অগ্রজ নাগরিক সমাজ। কাউখালী উপজেলা সদরে মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রজ নাগরিক সমাজের সাধারণ সম্পাদক এম এ হামিদ, ডা. অংহলাপ্রু মারমা, ডা. রবি কুমার চাকমা, আব্দুল মান্নান লিডার, জহির আহাম্মদ চৌধুরী, লোকমান তালুকদার, মাষ্টার ক্যাথোয়াইপ্রু মারমা প্রমুখ।