লাখাইয়ে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুন, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।