ছাত্রদলের নতুন কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির বিরুদ্ধে শোডাউন করেছেন দলের বিদ্রোহীরা। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোডাউন করেন তারা। বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহরের দাবিতে স্লোগান দেন তারা।
আন্দোলনকারী ছাত্রদল নেতারা জানান, সম্প্রতি সার্চ কমিটির নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলেছেন যে ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের ৮০ শতাংশকে ম্যানেজ করা গেছে। সময় পেলে অন্যদেরও ম্যানেজ করা সম্ভব। সার্চ কমিটির এই ‘ম্যানেজ’ বক্তব্যকে চ্যালেঞ্জ করে তারা শোডাউন করেন।