লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (২২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, ধারণা করা হচ্ছে গেঞ্জি পরা অর্ধগলিত লাশটি জোয়ারের পানিতে ভেসে এ এলাকায় চলে আসে। মঙ্গলবার দুপুরে লাশটি জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানার এসআই আবদুর রাজ্জাক ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু