ব্রেন গেম

জলিল এবং করিম একটা রাস্তার দুই পাশের গাছ কাটা শুরু করে। দুই পাশে সমান সংখ্যক গাছ ছিল। জলিল ডান পাশের তিনটা গাছ কাটার পর করিম এসে বলে যে, জলিলের বাম পাশের গাছ কাটা উচিত। এরপর জলিল বাম পাশের এবং করিম ডান পাশের গাছ কাটা শুরু করে। এক পর্যায়ে করিম তার দিকের সব গাছ কাটা শেষ করে রাস্তা পার হয়ে জলিলের দিকের আরো ছয়টা গাছ কেটে কাজ শেষ করে।

বলতে হবে, কে বেশি গাছ কেটেছে এবং কয়টা বেশি?

উত্তর আগামীকাল